সোশ্যাল মিডিয়ায় আমরা কী দেখব, কোন পোস্ট বা ভিডিও আমাদের সামনে আসবে এর বড় অংশই নির্ধারণ করে অ্যালগরিদম। দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পছন্দ, আগ্রহ ও অনলাইন আচরণ বিশ্লেষণ করে সেই অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেখিয়ে আসছে। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ ছিল, তারা সবসময় নিজেদের পছন্দের কনটেন্ট দেখতে পান না এবং ফিডের ওপর তাদের নিয়ন্ত্রণও সীমিত।
এই পরিস্থিতি বদলাতে নতুন একটি সুবিধা নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। ‘ইওর অ্যালগারিদম’ নামে চালু হওয়া ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের ফিড আরও বেশি ব্যক্তিগতভাবে সাজিয়ে নিতে পারবেন।