You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী?

এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিন দেশে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সবখানেই। শনিবার কানাডায় হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বাংলাদেশি বংশদ্ভুত সঞ্জয়। তার সঙ্গে ছিলেন বলিউডের হিরোইন নোরা ফাতেহী, মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা। জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। এই মঞ্চেই বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রশংসায় ভাসছেন সঞ্জয়।

শনিবার টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে পারফর্ম করেন সঞ্জয়। নোরা ফাতেহি ও ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিমের সঙ্গে মঞ্চ মাতান তিনি। অনুষ্ঠানে তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’। ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ দিনেই ইউটিউবে ভিডিওটির ভিউ হয়েছে ৩ কোটি ৮৩ লাখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন