You have reached your daily news limit

Please log in to continue


নিজেকে কখনো নায়ক মনে করি না

মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহানের দুই ওয়েব সিরিজ ‘অ্যানি’ ও ‘হেডলাইন’। ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত থাকলেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে তেমন স্বস্তিবোধ করেন না ইয়াশ। সেই অস্বস্তি কাটিয়ে নতুন কাজ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন অভিনেতা। ইয়াশ রোহানের সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।

সম্প্রতি ‘অ্যানি’ ও ‘হেডলাইন’ সিরিজের প্রথম ঝলক সামনে এসেছে। কেমন সাড়া পাচ্ছেন?

দর্শকের প্রতিক্রিয়ায় আমি খুব খুশি। প্রত্যাশা আছে, সিরিজ দুটি সবার ভালো লাগবে। কারণ কাজগুলো যখন করছিলাম বুঝতে পারছিলাম, ভালো কিছু হতে যাচ্ছে। মুক্তির পর সবার কতটা পছন্দ হবে, সেটা দেখার অপেক্ষায়।


অ্যানি ও হেডলাইনের গল্প কী নিয়ে?

একেবারে ভিন্ন দুটি গল্প দেখা যাবে দুই সিরিজে। রিলিজের আগে বিস্তারিত বললে দর্শকের আগ্রহ নষ্ট হয়ে যাবে। অল্প কথায় বলতে গেলে, একধরনের ভাইরাসের থাবায় অবরুদ্ধ একটি সমাজের গল্প দেখা যাবে অ্যানিতে (পরিচালনা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ)। আর দুই সাংবাদিকের সত্য উদ্‌ঘাটনের মিশন নিয়ে তৈরি হয়েছে হেডলাইন (পরিচালনা সালেহ সোবহান অনীম)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন