শ্রীমঙ্গলের পাহাড়ি ছড়ায় বালুর ‘মহোৎসব’, হুমকিতে পরিবেশ-কৃষিজমি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:৩৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবাধে বালু উত্তোলন চলছে। প্রশাসনের অভিযান, মামলা ও জরিমানার পরও থামছে না বালুখেকোদের দৌরাত্ম্য।
এতে বছরে অন্তত ছয় থেকে সাত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে পরিবেশ, কৃষিজমি, গ্রামীণ অবকাঠামো ও জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ ছাড়া বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।
সবশেষ চার দিনের অভিযানে উপজেলার ভূনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বালু উত্তোলন