৯ যুগ্মসচিবকে বদলি
যুগান্তর
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১৫:৪৭
প্রশাসনে গতিশীলতা আনতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নতুন কর্মস্থলে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে বদলি করে প্রেষণে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বদলি
- বদলি-পদায়ন