দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ বিএসএফ-বিজিবি বৈঠক

দেশ রূপান্তর প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১৫:৪২

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষস্তরের চার দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। সেখানে বিএসএফ জওয়ান ও ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি নাগরিকদের হামলা এবং বাংলাদেশিদের দ্বারা সীমান্ত বেড়া ভেঙে ফেলার ঘটনা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।


কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে শীর্ষবৈঠক শেষে কোনও যৌথ সাংবাদিক বৈঠক হয়নি।


গত সোমবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)’র প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল নয়াদিল্লিতে পৌঁছে বিএসএফের ডিজি প্রবীণ কুমার-সহ অন্যান্য কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিলেন। মঙ্গলবার দিল্লির লোদী রোডে বিএসএফের সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ ৫৭তম সীমান্ত শীর্ষবৈঠক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও