You have reached your daily news limit

Please log in to continue


কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ লক্ষ্যমাত্রাকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় রূপ দেয়া

ড. সেলিম রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট প্রতিক্রিয়া জানিয়েছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাবরিনা স্বর্ণা

সংকটকালে অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের আর্থিক স্বস্তি নিশ্চিতের ক্ষেত্রে এবারের প্রস্তাবিত বাজেট কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? এবারের বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কেমন মনে হচ্ছে?


নতুন অর্থবছরের বাজেটে সরকার কর্মসংস্থান তৈরিকে কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে দেখিয়েছে। এটি ইতিবাচক। শিল্প, এসএমই, আইসিটি, সৃজনশীল অর্থনীতিসহ নানা খাতে আঞ্চলিক বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেয়া হয়েছে। অর্থাৎ বাজেটের লক্ষ্যমাত্রায় কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধির চিন্তা আছে। প্রশ্ন হচ্ছে, এ বাজেট কত দ্রুত বাস্তব কর্মসংস্থানমুখীভাবে বাস্তবায়ন করা যাবে। কর্মসংস্থান তৈরির জন্য শুধু বরাদ্দ ও প্রণোদনাই যথেষ্ট নয়। এজন্য দরকার বিনিয়োগ পরিবেশের আস্থা, ঋণপ্রবাহ সুগম করা, জ্বালানি সরবরাহ নিশ্চয়তা, শ্রমদক্ষতা, বাজার সম্প্রসারণ এবং নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার ওপর। উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ সুদহার স্বাভাবিকভাবেই বেসরকারি খাতকে সতর্ক অবস্থানে ঠেলে দেয়। এজন্য এবারের বাজেটে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো এ ঘোষণা ও লক্ষ্যমাত্রাকে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় রূপ দেয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন