You have reached your daily news limit

Please log in to continue


সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ডিপজল পরিবহনের একটি বাস কড্ডার মোড় এলাকায় যাত্রী তোলার জন্য মূল মহাসড়ক ছেড়ে সাইড লেনে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। খাদটির পরেই পানি থাকলেও বাসটি পানিতে না পড়ে খাদেই আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন