You have reached your daily news limit

Please log in to continue


বড় বাজেটে কৃষির হিস্যা ছোট

দেশের ইতিহাসে সবচেয়ে বড় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে সরকার। কিন্তু এতে অর্থনীতির প্রধান ভিত্তি কৃষির হিস্যা কমেছে।

সাম্প্রতিক সময়ে খাদ্য উৎপাদন ব্যয় বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি অর্থনীতির প্রবৃদ্ধির মন্থরগতির মধ্যে এ বাজেটে কৃষিখাতগুলো প্রত্যাশিত গুরুত্ব পায়নি বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদ।

এ বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম। সাক্ষাৎকার নিয়েছেন নাজমুল হুসাইন।

এবারের বাজেট কেমন হলো?

ড. জাহাঙ্গীর আলম: মোট কথায়, সার্বিক বাজেট যেভাবে বেড়েছে, সে তুলনায় কৃষি বাজেট নিয়ে আমি সন্তুষ্ট নই। কারণ সার্বিক বাজেটের আকার এবার বেড়েছে ১৯ শতাংশ, ঠিক কৃষি বাজেটটা ততটাই সংকুচিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন