You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু বিস্তার : মশার প্রজননস্থল ধ্বংসই সমাধান

বাংলাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ক্রমেই একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হচ্ছে। এখন আর নির্দিষ্ট কোনো মৌসুমেই শুধু ডেঙ্গু বা চিকুনগুনিয়া সীমাবদ্ধ নেই; বরং সারা বছরই এ দুই রোগের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। গবেষক ও বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গবেষণাভিত্তিক ফলাফলের ওপর গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বিষয়গুলো ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তারের সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেগুলোর বিরুদ্ধে জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বাংলাদেশের ডেঙ্গু ইতিহাসে ২০২৩ সাল এক ভয়াবহ অধ্যায়। ওই বছর মোট ৩২১,১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে (স্বাস্থ্য অধিদপ্তর, ২০২৪), যা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চরম চাপে ফেলে। মৃত্যুর সংখ্যাও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবং কেস ফ্যাটালিটি (১,৭০৫ জন) রেট দাঁড়িয়েছে ০.৫০৪ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ (বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ২০২৩; স্বাস্থ্য অধিদপ্তর, ২০২৪)। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন