রেলে বাজেট কমলেও চলবে একাধিক মেগা প্রকল্প, ডুয়েলগেজ লাইনে জোর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:৩৮
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ খাতে ৯ হাজার ৯৪০ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
যদিও আগের কয়েক অর্থবছরের তুলনায় এ খাতের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কম, তবুও সরকার দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।
বাজেট নথির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রেলপথ খাতের সংশোধিত বাজেট ছিল ১৭ হাজার ৬৭ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার টাকা৷ ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১৪ হাজার ৫৬৩ কোটি ৫২ লাখ ৮৩ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ আরও কমে ৯ হাজার ১৫২ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা৷