দেশের ৫৫তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, উচ্চাভিলাষী প্রবৃদ্ধির স্বপ্ন

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১৫:৫৪

গত ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের প্রথম এবং দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেট উপস্থাপন শুরু করেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন রাজনৈতিক পটভূমিতে গঠিত বিএনপি সরকারের এই প্রথম বাজেটের মূল লক্ষ্য হচ্ছে তাদের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারগুলোর বাস্তবায়ন। বিশাল আকারের এই বাজেট একদিকে যেমন উচ্চাভিলাষী প্রবৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় তা কতটা কার্যকর হবে—তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে তুমুল আলোচনা চলছে।

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ও জিডিপির আকার
বাজেট প্রস্তাবে আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার প্রাক্কলন করা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।


অর্থবিভাগের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিতিশীলতা ও দেশের অভ্যন্তরীণ সংস্কারের চাপ সত্ত্বেও নতুন সরকারের এই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা দেশের সামগ্রিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও