ফ্যাটি লিভার থেকে বাঁচতে কী করবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদিন এটি ৫০০টিরও বেশি জটিল কাজ সম্পন্ন করে—রক্ত পরিশোধন থেকে শুরু করে বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ পর্যন্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অঙ্গটি নিজেকে আংশিকভাবে পুনর্গঠন বা পুনরুদ্ধার করতে সক্ষম। তবে এই ক্ষমতা অসীম নয়। দীর্ঘদিন অতিরিক্ত চাপ ও ক্ষতিকর অভ্যাস চলতে থাকলে লিভার ধীরে ধীরে ক্ষতির দিকে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক জীবনযাপন পদ্ধতি অনুসরণ করলেই লিভারকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব।
অতিরিক্ত চিনি কমানো জরুরি
লিভারের সবচেয়ে অবমূল্যায়িত ঝুঁকিগুলোর একটি হলো অতিরিক্ত চিনি, বিশেষ করে মিষ্টি পানীয় ও প্রক্রিয়াজাত খাবারে থাকা ফ্রুকটোজ। এই উপাদানটি সরাসরি লিভারে প্রক্রিয়াজাত হয় এবং অতিরিক্ত হলে তা চর্বিতে রূপান্তরিত হয়ে লিভারের ভেতর জমা হয়। দীর্ঘদিন এভাবে চললে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, যা বর্তমানে বিশ্বজুড়ে বাড়ছে। তাই চিনিযুক্ত পানীয় ও ফাস্টফুড কমানো লিভার সুরক্ষার অন্যতম সহজ উপায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ফ্যাটি লিভার