You have reached your daily news limit

Please log in to continue


ইটিং ডিজঅর্ডারে ভুগেছেন এই তারকারা, কেউ কেউ মারাও গেছেন এই রোগে

অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়া—দুটিই ভয়ানক ইটিং ডিজঅর্ডার। ফ্যাশন ও বিনোদন জগতের বহু তারকা দীর্ঘ সময় এসব রোগে ভুগেছেন। অ্যানোরেক্সিয়া নার্ভোসা কেবল ‘ডায়েটিং’ নয়; এটি একটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা। যেখানে একজন ব্যক্তি ডায়েট করতে করতে খাবার খাওয়া এতটাই কমিয়ে দেন যে খাওয়া নিয়ে তাঁর ভেতরে ভীতি কাজ করে। ওজন অস্বাভাবিকভাবে কমে যায়।

অন্যদিকে বুলিমিয়ায় জোরপূর্বক কম খাওয়ার চাপের কারণেই অনেক সময় ভারসাম্য ও নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলা হয়। খাওয়ার পর অত্যন্ত অপরাধবোধ কাজ করে। তখন বমি করে, জোলাপ খেয়ে, অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করে অস্বাস্থ্যকর উপায়ে বেশি খাবার খাওয়ার ব্যাপারটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। প্রথা ভেঙে বেশ কিছু আন্তর্জাতিক তারকা সাহসের সঙ্গে নিজেদের অ্যানোরেক্সিয়া ও বুলিমিয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। যাতে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন