জামায়াত-শিবিরের বিরোধিতা করায় অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে: মাহফুজ আলম
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১২:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরোধিতা করার জন্য বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে ‘অন্তরীণ সরকার’ উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘গত এক বছর তো জাশি (জামায়াত-শিবির)-এনসিপি-উগ্র ডানদের নিয়ে তেমন কোনো বক্তব্যও দিইনি। অন্তরীণ সরকারের আমলে জাশি বিরোধিতার জন্য সরকারের ভিতরে কোণঠাসা করা হয়েছে। আমি নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ করে গেসি। কিন্তু, ব্যক্তি আক্রমণ ও গালিবাজির রাজনীতি কেন থামছে না?’
- ট্যাগ:
- রাজনীতি
- অন্তর্বর্তী সরকার