You have reached your daily news limit

Please log in to continue


বাজেট ২০২৬-২৭ ঘিরে আমাদের প্রত্যাশা

১১ জুন ২০২৬ উপস্থাপিত হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট হওয়ার কারণে এ বাজেটকে ঘিরে জনমনে বিশেষ আগ্রহ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রেক্ষিতেও এবারের বাজেটের বিশেষ গুরুত্ব রয়েছে।

তবে অর্থনীতির বর্তমান বাস্তবতা যথেষ্টই জটিল-একদিকে যেমন উচ্চ মূল্যস্ফীতি অপরদিকে রয়েছে ব্যক্তিখাতে বিনিয়োগে স্থবিরতা। এর পাশাপাশি রাজস্ব আহরণের নিম্ন হার বাজেট প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে এবারের বাজেট অন্যান্য বছরের চাইতে বেশ চ্যালেঞ্জিং বলেই মনে হচ্ছে।

বাজেটের আয়-ব্যয়ের সমীকরণে সরাসরি সংযুক্ত না থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বাজেট প্রণয়নে বিবেচিত হওয়া উচিত। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন বাণিজ্য সহযোগী দেশের অর্থনীতির মন্দাভাব, ইউক্রেন যুদ্ধ, সর্বোপরি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এসব বিষয়গুলো দীর্ঘদিন ধরে বিরাজমান মূল্যস্ফীতির পেছনে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন