You have reached your daily news limit

Please log in to continue


ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে ছোটবেলায় রূপালী পর্দার এই নায়িকার স্বভাব-চরিত্র ছিল একদমই ভিন্ন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের শৈশব ও স্কুলজীবনের একরাশ স্মৃতি নিয়ে কথা বলেছেন তিনি। 

অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম। আমার নামটা তো অপু ছিল। আমার কাকা বা বাবা, তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির অনেকেই যারা আমাকে চিনতেন না বা দেখেননি, তারা ভাবতেন আমি হয়তো কোনো ছেলে। তারা আমার বাবাকে বলতেন ‘আপনার ছোট ছেলে’। বাবাও এই বিষয়টা নিয়ে খুব মজা নিতেন। ঐ জায়গা থেকে বলতে পারি, আমি খুব ডানপিটে ছিলাম, কখনোই মিষ্টি স্বভাবের ছিলাম না।’

স্কুলের নানা আয়োজনে তার ডাক পড়ত উল্লেখ করে অপু বলেন, ‘স্কুলে স্যারদের মধ্যে কোনো ভালো প্রোগ্রাম মানেই ছিল ‘অপুকে ডাকো, প্ল্যানিং করতে হবে’। যেহেতু আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, তাই ছাত্রী হিসেবেও বেশ ভালো ছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন