You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুৎ গিলছে ব্যাটারিচালিত রিকশা, ফুলে-ফেঁপে উঠছে অবৈধ বাণিজ্য

মধ্যরাত। রাজধানীর রায়েরবাজারের বউবাজার এলাকা প্রায় নিস্তব্ধ। তবে নিঝুম এ রাতেও একটি একতলা ভবনের গ্যারেজে জ্বলছে টিমটিমে আলো। সারাদিনের খ্যাপ শেষে সারিবদ্ধভাবে চার্জে বসানো হয়েছে একের পর এক ব্যাটারিচালিত রিকশা।

গ্যারেজ মালিক হোসেন আলী জমার টাকা হাতে নিতে নিতে একটি রিকশায় চার্জের প্লাগ জুড়ে দিয়ে উচ্চকণ্ঠে বলেন, ‘রহিম মিয়া, চার্জে দিয়ে দিছি। সকালে নিয়ে যাইবা।’

সম্প্রতি এক চালকের মাধ্যমে পরিচয় গোপন রেখে সরেজমিনে ওই গ্যারেজে যান জাগো নিউজের এ প্রতিবেদক। গিয়ে দেখা যায়, গ্যারেজটিতে একসঙ্গে ২০ থেকে ৩০টি রিকশা চার্জ দেওয়া হচ্ছে। খোলা তার, অতিরিক্ত লোডযুক্ত মাল্টিপ্লাগ এবং নিম্নমানের চার্জার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে ব্যাটারির চার্জ কার্যক্রম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন