You have reached your daily news limit

Please log in to continue


সংকটের অর্থনীতি, প্রত্যাশার বাজেট

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এমন একসময়ে প্রণীত হতে যাচ্ছে, যখন দেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, ধীর প্রবৃদ্ধি, দুর্বল রাজস্ব কাঠামো, ব্যাংক খাতের অনিয়ম এবং বৈদেশিক মুদ্রার চাপের মতো বহুমাত্রিক সংকট মোকাবিলা করছে।

গত এক দশকে অবকাঠামোগত উন্নয়ন ও প্রবৃদ্ধির অগ্রগতি সত্ত্বেও অর্থনীতির অভ্যন্তরে জমে থাকা কাঠামোগত দুর্বলতা এখন সরাসরি মানুষের জীবনমানকে প্রভাবিত করছে। মধ্যবিত্তের প্রকৃত আয় কমেছে, নিম্ন-আয়ের মানুষের ক্রয়ক্ষমতা সংকুচিত হয়েছে এবং তরুণদের কর্মসংস্থান অনিশ্চয়তা বেড়েছে। ফলে আসন্ন বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এটি হতে হবে অর্থনৈতিক পুনরুদ্ধার ও সামাজিক আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ নীতিপত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন