পশুর মাথার নান্দনিক শোপিস তৈরি করেছেন কশাই
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১২:৪০
রিপন আলীর বয়স ৪০ বছর। তিনি পেশায় কশাই। গত এক দশক ধরে গবাদি পশুর মাথা সংগ্রহ করে অত্যন্ত নান্দনিক শোপিস তৈরির এক ব্যতিক্রমী কৌশল উদ্ভাবন করেছেন তিনি। মাটি বা কাঠের শোপিসের প্রথাগত ধারণার বাইরে গিয়ে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মাথা প্রক্রিয়াজাত করে শৈল্পিক শিল্পকর্মে রূপ দিচ্ছেন। বর্তমানে তার সংগ্রহে ১০০টির বেশি এমন শিল্পকর্ম রয়েছে।
শুরুতে অনেকের উপহাস ও বাধার সম্মুখীন হলেও দীর্ঘদিনের পরিশ্রমে কাজটি সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন রিপন। তার এই উদ্ভাবন এখন স্থানীয় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। রিপনের মূল লক্ষ্য হলো কাজটিকে বাণিজ্যিক রূপ দেওয়া, যাতে বন্যপ্রাণী নিধন হ্রাস পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।