অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১২:২৪

আসন্ন অ্যান্ড্রয়েড ১৭ আপডেটে কিছু নতুন শক্তিশালী নিরাপত্তা ও গোপনীয়তা ফিচার যুক্ত করা হয়েছে। সেগুলো ব্যবহারকারীদের স্ক্যাম, চুরি, ম্যালওয়্যার এবং পরবর্তী প্রজন্মের সাইবার আক্রমণ থেকে রক্ষায় ডিজাইন করা হয়েছে। অফিশিয়াল অ্যান্ড্রয়েড ডেভেলপার ডকুমেন্টেশন এবং গুগলের ঘোষণা অনুসারে, এই পরিবর্তনগুলো একটি ‘এআই-চালিত, সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা’র দিকে যাত্রার সূচনা করে। বেশির ভাগ ফিচারই অ্যান্ড্রয়েড ১৭-এর সঙ্গে মুক্তি পাবে।


শনাক্ত হবে ভুয়া ব্যাংকিং কল: অ্যান্ড্রয়েড ফোন অ্যাপে নতুন এক ফিচার যুক্ত হতে যাচ্ছে। ‘ভেরিফায়েড ফিন্যান্সিয়াল কল’ নামের এই ফিচার আর্থিক প্রতিষ্ঠান থেকে আসা ইনকামিং কল যাচাই করে। কোনো কল ভুয়া প্রমাণিত হলে ব্যবহারকারীকে সেটি সতর্ক করে অথবা কলটি ব্লক করে দেয়। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১১ এবং এর পরবর্তী সংস্করণগুলোতে কিছু ব্যাংকের অ্যাপ নিয়ে এই ফিচার যুক্ত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও