তথ্য পাচার বন্ধ করতে চ্যাটজিপিটির লকডাউন মোড
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১২:২৪
আনন্দের সংবাদ হলো, চ্যাটজিপিটি থেকে তথ্য চুরি বন্ধ হয়ে যাচ্ছে। এ জন্য ওপেনএআই চ্যাটজিপিটিতে লকডাউন মোড ফিচার চালু করেছে। এটি মূলত একটি বাস্তবমুখী নিরাপত্তা পদক্ষেপ।
যা যা বন্ধ থাকবে
তথ্য পাচারের পথ বন্ধ করতে লকডাউন মোড অন করার সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটিকে একটি সীমানার মধ্যে আটকে ফেলা হয়। এর ফলে এর সুবিধাগুলো বন্ধ বা সীমিত হয়ে যায়।
লাইভ ওয়েব ব্রাউজিং পুরোপুরি বন্ধ থাকবে। এআই শুধু আগে থেকে সংরক্ষিত বা ক্যাশড ওয়েব ডেটা ব্যবহার করতে পারবে। ফলে সার্চের তথ্য কিছুটা পুরোনো মনে হতে পারে।
ডিপ রিসার্চ এবং এজেন্ট মোডের মতো ফিচারগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকবে। কারণ, এগুলো নিজে থেকে ইন্টারনেট ব্রাউজিং এবং বিভিন্ন টুল ব্যবহারের ওপর নির্ভরশীল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাটজিপিটি