You have reached your daily news limit

Please log in to continue


এবারও নষ্ট হতে পারে ৩১ লাখের বেশি পশুর চামড়া

সিন্ডিকেটের চাপে ফরিয়া বিক্রেতাদের দাম না পাওয়া, সংরক্ষণ অবকাঠামোর ঘাটতি, সরবরাহ চেইনে জড়িতদের দক্ষতার অভাব ও ঈদের সময়ের উচ্চ পরিবহন ব্যয়ের কারণে প্রতি বছরই কোরবানির পশুর চামড়া নষ্ট হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবছর সংরক্ষণ সংকটে ৩১ লাখেরও বেশি চামড়া নষ্ট হতে পারে বলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা গেছে।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যে জানা যায়, এবার ঈদুল আজহায় সারাদেশে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এখন বিসিকের তথ্য বলছে, এর মধ্যে সারাদেশে ৬২ লাখ ৫৩ হাজার ৯১৭টি পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। কোরবানি হওয়া বাকি পশুগুলোর চামড়া নষ্ট হয়ে গেছে। গত বছরও কোরবানির ঈদ ঘিরে প্রায় ৩০ লাখ পশুর চামড়া নষ্ট হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন