You have reached your daily news limit

Please log in to continue


বাজেট ঘাটতি পূরণে এবারও সরকারের ভরসা ব্যাংক ঋণ

বাজেট ঘাটতি মেটাতে প্রতি বছরের মতো এবারও ব্যাংক ঋণের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছে সরকার। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। 

এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের, যার বড় অংশই আসবে ব্যাংকিং খাত থেকে।  ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণের ওপর জোর দেওয়া হলেও অতীত অভিজ্ঞতা বলছে, শেষ পর্যন্ত সরকারের প্রধান নির্ভরতা হয়ে ওঠে দেশীয় ব্যাংকগুলোই।

‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন ও বিনিয়ন্ত্রণকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ’— এমন সম্ভাব্য প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উপস্থাপিত হতে যাওয়া এটি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন