ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে যোগ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাম্বাসেডর ওহ সং। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিএনপির চেয়ারম্যানের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদান এ তথ্য জানিয়েছেন।