৩৪তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে ক্রেতা জানতে পারলেন ভবন ৩২তলা

এনটিভি প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ২২:০৮

চীনে এক ব্যক্তি দাম পরিশোধের পর জানতে পেরেছেন তিনি ৩৪ তলার যে ফ্ল্যাটটি কিনেছিলেন, সেটির কোনো অস্তিত্বই নেই। কারণ ভবনটি মাত্র ৩২ তলা। শেন নামের ওই ক্রেতা ২০১৩ সালে চীনের শানসি প্রদেশের শিয়ান শহরের নিকটবর্তী একটি এলাকায় অ্যাপার্টমেন্টটি কিনতে অর্থ পরিশোধ করেছিলেন। খবর এনডিটিভির।


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, বহু বছর পর শেন জানতে পারেন, তিনি  আবাসন-সংক্রান্ত এ কেলেঙ্কারির শিকার হয়েছেন। শেন কথিত ৩৪তম তলায় ৯০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটার ২ হাজার ৬৪৬ ইউয়ান দরে কিনেছেন। প্রকল্পটি ‘সীমিত সম্পত্তির অধিকার’ ক্যাটাগরির হওয়ার কারণে দাম কম রাখা হয়। এ ধরনের স্থাপনাগুলো প্রায়ই সরকারি অনুমোদন ছাড়া নির্মিত হয় এবং সাধারণ আবাসিক প্রকল্পগুলোর মতো আইনি সুরক্ষা পায় না।


২০১৩ সালে শেন ওই অ্যাপার্টমেন্টের জন্য ১ লাখ ১৭ হাজার ৭০০ ইউয়ান ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করেন। তিনি বলেন, প্রয়োজনীয় অনুমোদন ও সনদপত্র পরবর্তীতে জোগাড় করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিল ডেভেলপার। তবে, এ ধরনের প্রকল্পগুলো সাধারণত প্রয়োজনীয় আইনি নথিপত্র সংগ্রহ করতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে