হাইপোগ্লাইসেমিয়া : গর্ভাবস্থায় জটিলতা ও প্রতিরোধ

বণিক বার্তা প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:০৭

গর্ভাবস্থায় মায়ের শরীরের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়।


গর্ভকালীন সময়ে হরমোনগত পরিবর্তন, খাদ্যাভ্যাসের অনিয়ম, অতিরিক্ত শারীরিক পরিশ্রম কিংবা ডায়াবেটিসের চিকিৎসাজনিত কারণে এ সমস্যা দেখা দিতে পারে। সাময়িকভাবে রক্তে শর্করা কমে যাওয়া অনেক ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি না করলেও বারবার বা দীর্ঘ সময় ধরে হাইপোগ্লাইসেমিয়া হলে তা মা ও গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই গর্ভাবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মায়ের জন্য সম্ভাব্য জটিলতা



প্রি-এক্লাম্পশিয়ার ঝুঁকি বৃদ্ধি : গর্ভাবস্থায় বারবার তীব্র হাইপোগ্লাইসেমিয়ার ঘটনা ঘটলে প্রি-এক্লাম্পশিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রি-এক্লাম্পশিয়া হলো এমন একটি জটিল অবস্থা, যেখানে গর্ভবতী নারীর রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গের কার্যকারিতা ব্যাহত হতে পারে। চিকিৎসা না হলে এটি মা ও শিশুর জন্য জীবনহানিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও