You have reached your daily news limit

Please log in to continue


আমরা কেন পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য যাব?

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও দেশের শাসনভার তাদের হাতে তুলে দেওয়া হয়নি। এর ফলে পূর্ব পাকিস্তানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেনারেল ইয়াহিয়া খান সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাকিস্তান সেনাবাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা করলেও ‘মুক্তিবাহিনী’ নামক সংগঠনটি সেখানে দাঙ্গা ছড়াতে ব্যস্ত থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে থাকে। এই পরিস্থিতিতে ১৯৭১ সালের ১৫ মার্চ জুলফিকার আলী ভুট্টো, জেনারেল ইয়াহিয়া খান এবং শেখ মুজিবুর রহমান শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ঢাকায় বৈঠকে মিলিত হন। কিন্তু আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ বাঙালি ভারতে আশ্রয় নিতে শুরু করে।

পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান পৃথক হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, পূর্ব পাকিস্তানে বাণিজ্য ও সরকারি চাকরিতে বিপুল সংখ্যক হিন্দুর প্রাধান্য ছিল এবং তারা গোপন উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব উসকে দিচ্ছিল। পূর্ব পাকিস্তানের শিক্ষা খাত সম্পূর্ণভাবে হিন্দুদের নিয়ন্ত্রণে ছিল। তারা বাঙালিদের পাকিস্তানের বিরুদ্ধে প্ররোচিত করেছিল এবং তাদের মধ্যে বিদ্বেষমূলক অনুভূতি জাগিয়ে তুলেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন