বেনজীর–ঘনিষ্ঠ পুলিশের সেই কর্মকর্তা এখন খুলনায় ‘আতঙ্ক’

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১০:৩৪

খুলনার অপরাধজগৎ নিয়ে অনুসন্ধানে বারবার একটি নাম এসেছে—তৈমুর ইসলাম। পদে তিনি একজন পুলিশ পরিদর্শক। বর্তমানে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। কিন্তু ভুক্তভোগী, স্থানীয় সূত্র ও পুলিশের অভ্যন্তরীণ নথিতে তাঁর পরিচয় শুধু একজন পুলিশ সদস্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মামলা, গ্রেপ্তার, ভয়ভীতি, অর্থ আদায় ও অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগে তিনি খুলনায় এক ক্ষমতাকেন্দ্রে পরিণত হয়েছেন।


তৈমুর ইসলামের বর্তমান কর্মকাণ্ড নিয়ে ১৩ ভুক্তভোগীর সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। তাঁদের ৯ জনই নাম প্রকাশে রাজি হননি। তাঁদের অভিযোগ, তৈমুরের বিরুদ্ধে কথা বললে প্রশাসনিক চাপে পড়ার আশঙ্কা থাকে। কারও বিরুদ্ধে মামলা দেওয়া, প্রতিষ্ঠান দখলে সহযোগিতা করতে কাউকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখানো, মামলায় ঢোকানো ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায় এবং কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাসী চক্রের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগ করেছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও