You have reached your daily news limit

Please log in to continue


ঝিমিয়ে পড়েছে সর্বজনীন পেনশন, এক বছরে নতুন নিবন্ধন চার হাজার

সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে চালু হওয়া সর্বজনীন পেনশন কর্মসূচি ক্রমেই গতি হারাচ্ছে। কর্মসূচি শুরুর পর প্রথম দিকে নিবন্ধনে আগ্রহ দেখা গেলেও বর্তমানে নতুন নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত এক বছরে নতুন করে মাত্র চার হাজারের মতো গ্রাহক নিবন্ধিত হয়েছেন, যা কর্মসূচির সম্ভাবনা ও লক্ষ্যমাত্রার তুলনায় অত্যন্ত হতাশাজনক।

সংশ্লিষ্টরা বলছেন, জনসচেতনতার ঘাটতির কারণে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মানুষের আগ্রহ কমে গেছে। ফলে দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম বড় উদ্যোগটি এখন কার্যত স্থবির অবস্থার মুখোমুখি। এ পরিস্থিতিতে সর্বজনীন পেনশন স্কিমের গতি বাড়াতে তোড়জোড় শুরু করেছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন