You have reached your daily news limit

Please log in to continue


৫ আগস্ট জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার

আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষ্যে ঢাকা ও জেলা পর্যায়ে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে দিনটি উদ্‌যাপনে ঢাকাসহ দেশের সব সরকারি ভবনে আলোকসজ্জা, বিনা টিকিটে শিক্ষার্থীদের চলচ্চিত্র প্রদর্শনী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভার কার্যবিবরণী অনুযায়ী, ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে ঢাকায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সব জেলায় জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে বলেও সদস্যরা একমত পোষণ করেন।

আলোচনার পরিপ্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত হয়, বেলা ১১টায় ঢাকায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসক থেকে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন