চাকরির ভুয়া ইমেইল পাঠিয়ে তথ্য চুরির চেষ্টা, সতর্কবার্তা ক্যাসপারস্কির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ২১:৪৫

গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের নামে ফিশিং আক্রমণ চালানোর ঘটনা শনাক্ত করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।


সাইবার অপরাধীরা পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ-সংক্রান্ত ইমেইল পাঠাচ্ছে, যার উদ্দেশ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করা। যে কোম্পানিগুলোর নাম বেশি ব্যবহৃত হচ্ছে, তাদের মধ্যে রয়েছে গুগল, মেটা, অ্যাপল, কোকা-কোলা ও ভলভো।


ক্যাসপারস্কি বলেছে, হামলাকারীরা গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্মের বৈধ সুবিধা ব্যবহার করে ‘নো রিপ্লাই অ্যাট অ্যাপশিট ডটকম’ ঠিকানা থেকে ইমেইল পাঠায়। ফলে এসব বার্তা অনেক ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য মনে হয় এবং প্রচলিত নিরাপত্তা ফিল্টার এড়িয়ে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও