‘এই কথা কি কেউ শাহরুখকে বলার সাহস পাবে’

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ২১:২৪

হিন্দি সিনেমার নারী অভিনয়শিল্পীদের জন্য বয়স যে এখনো একটি বড় বাধা, সে কথাই আবারও তুলে ধরলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র—দুই অঙ্গনেই বয়সভিত্তিক বৈষম্যের শিকার হয়েছেন তিনি। এমনকি ৩০ বছর পেরোনোর পর তাঁকে শুনতে হয়েছে, তিনি আর রোমান্টিক কমেডি ছবির নায়িকা হওয়ার মতো ‘যথেষ্ট তরুণ’ নন।


টাইমস এন্টারটেইনমেন্টকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, বলিউডে তিনি যখন পা রাখেন, তখন তাঁর বয়স মাঝ-কুড়ির ঘরে। কিন্তু প্রথম তিন-চার বছর অর্থবহ চরিত্র পাওয়ার জন্য তাঁকে সংগ্রাম করতে হয়েছে। আর যখন নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হলেন, তখনই নতুন এক সমস্যার মুখোমুখি হন।


তাঁর ভাষায়, ‘নিজেকে প্রতিষ্ঠিত করতে করতেই বয়স ৩০ পেরিয়ে যায়। এরপর বলা হয়, তুমি আর রোমান্টিক–কমেডি ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট তরুণ নও। এখনো অনেক সময় এমন হয়, যখন আমার মনে হয় এই চরিত্রটির জন্য তো কম বয়সী কাউকে প্রয়োজন নেই। তবু তারা কম বয়সী অভিনেত্রীই খোঁজে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। আমরা সবাই সেটা দেখতে পাই। বয়স বৈষম্য সত্যিই বড় একটি বিষয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও