‘ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ২০:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে ব্যাংকটির স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং আন্দোলনরত গ্রাহকদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তা না হলে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।


৭ জুন (রোববার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘নাগরিক মঞ্চ’র উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধ এবং আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ন্যায্য দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইসলামি ব্যাংককে দেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান স্তম্ভ বল অভিহিত করেন মাওলানা আবদুল হালিম।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) হাসিনুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ড. ফয়জুল হক, কর্ণেল (অব.) ফরিদুল আকবর, লে. কর্নেল (অব.) আবু ইউসুফ জোবায়ের উল্লাহ পিএসসি, জাগপার প্রেসিডিয়াম সদস্য, ৯০ এর গণআন্দোলনের নেতা আসাদুর রহমান খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও