শীতলক্ষ্যা গ্রিড উপকেন্দ্রে ‘ত্রুটি’: বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, গরমে দুর্ভোগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১৮:৫০

শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনে ত্রুটির কারণে নারায়ণগঞ্জের শহর ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।


পূর্বঘোষণা ছাড়া রোববার সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।


ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসির নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন বলেন, “শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ওই কেন্দ্র থেকে সরবরাহকৃত এলাকাগুলোতে বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।”


ডিপিডিসি জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি লাইন মেরামতের কাজ করছে; তবে কখন নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত নয়।


খোঁজ নিয়ে জানা যায়, শহরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাটিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, কাশীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও