You have reached your daily news limit

Please log in to continue


৭ মাসের শিশুকেও ছাড়ল না ইসরায়েল!

অধিকৃত পশ্চিম তীরে গাড়ি থামানোর নির্দেশ মেনে নেওয়ার পরও এক ফিলিস্তিনি পরিবারের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে স্যাম ফাহদ আবু হাইকাল নামে মাত্র সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। গুলিতে গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা-মা।

গত শুক্রবার (৫ জুন) পশ্চিম তীরের হেব্রনের তেল রূমেইদা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। দুর্ভাগ্যবশত, যেদিন শিশুটির বয়স সাত মাস পূর্ণ হয়েছিল, ঠিক সে দিনই ইসরায়েলি বুলেটের আঘাতে তার জীবনপ্রদীপ নিভে যায়।

‘ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে’

নিহত শিশুর বাবা ফাহদ আবু হাইকাল বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। ফাহদ বলেন, তখনো দিনের আলো ছিল। গাড়িতে যে একটি পরিবার রয়েছে, তা সেনারা পরিষ্কার দেখতে পাচ্ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন