You have reached your daily news limit

Please log in to continue


ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরের যোগাযোগ বন্ধ

যশোরের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।

রোববার সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ের মোবারকগঞ্জের উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিনটি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

তবে ট্যংকারে থাকা তেলের ক্ষতি হয়নি বলে জানান তিনি।

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান প্রকৌশলী সাইফুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন