লাকী আখান্দের জন্মদিনে ‘দলছুট’-এর উপহার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১০:৩৪

বাংলা গানের নন্দিত সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দের জন্মদিন আজ। ১৯৫৬ সালের এই দিনে জন্মেছিলেন তিনি। বেঁচে থাকলে হয়তো প্রিয়জনদের সঙ্গে আনন্দেই কাটত দিনটি। কিন্তু বছর নয়েক আগেই তিনি চলে গেছেন সব কিছুর উর্ধ্বে, অনন্তলোকে।


আজ লাকীর জন্মদিনে বিশেষ উপহার নিয়ে আসছে ব্যান্ড ‘দলছুট’। লাকীর বিখ্যাত গান ‘এই নীল মনিহার’ নতুনভাবে পরিবেশন করেছে দলটি। শনিবার রাতে খবরটি নিশ্চিত করেন ‘দলছুট’ প্রধান বাপ্পা মজুমদার।


‘এই নীল মনিহার’-এর কথা লিখেছিলেন এস এম হেদায়েত। নিজের সুরে গানটি গেয়েছিলেন লাকী। ১৯৮৪ সালে নিজের নামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। সে অ্যালবামেরই গান এটি। পরবর্তী সময়ে বিভিন্ন প্রজন্মের অনেক শিল্পী গানটি কাভার করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও