You have reached your daily news limit

Please log in to continue


রোববার বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক নিহতের ঘটনায় দেওয়া শোকজের (কারণ দর্শানোর নোটিশ) জবাব না পেলে আইন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ছয় শিশু নিহতের ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং মানুষের জীবনের স্বার্থে আইনানুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকাল রবিবার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং সেই উত্তর সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন