You have reached your daily news limit

Please log in to continue


হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও তিনটি শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন।

হামের উপসর্গে ঢাকায় দুটি শিশু ও সিলেট একটি শিশু মারা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২২টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ৬১৩ শিশু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন