You have reached your daily news limit

Please log in to continue


সাভারে আল-মুসলিম গ্রুপের ছাঁটাই হওয়া শ্রমিকদের দেড় ঘণ্টার অবরোধ

সাভারের পোশাক প্রস্তুতকারক কোম্পানি ‘আল মুসলিম গ্রুপের’ ছাঁটাই করা শ্রমিকরা বকেয়া পাওনা ও চাকরি পুনর্বহালের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করছেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেন প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।

ঢাকার সাভারের উলাইল এলাকায় একেএম নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে শনিবার সকাল ৮টা থেকে কয়েকশত বিক্ষুব্ধ শ্রমিক জড়ো হতে শুরু করেন।

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের পরিদর্শক রেফায়েত উল্লাহ চৌধুরী।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার মূল ফটকের সামনে শিল্প পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও জলকামান প্রস্তুত রাখতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন