You have reached your daily news limit

Please log in to continue


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিয়া বাজার হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন।

তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি।

ওসি আমিন বলেন, শনিবার সকালে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি ছুপুয়া এালাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন