You have reached your daily news limit

Please log in to continue


খুনের মামলায় যুক্তরাষ্ট্র অভিযুক্ত করার পর প্রথম জনসমক্ষে রাউল কাস্ত্রো

যুক্তরাষ্ট্রে খুনের মামলায় অভিযুক্ত হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো।

গতকাল শুক্রবার কিউবার রাজধানী হাভানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে রাউল কাস্ত্রোকে অংশ নিতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এরপর তাঁকে আর জনসমক্ষে দেখা যাচ্ছিল না। গত বুধবার ৯৫ বছরে পা দেওয়া এ বর্ষীয়ান নেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত মাসে আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক র‍্যালিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন