হান্নান মাসউদের বিরুদ্ধে ‘কোটি টাকা ডিলের’ অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১৯:০১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতার অভিযোগ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে কথা বলায় এনসিপি নেতারা তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


ওই ছাত্রদল নেতার নাম আবদুল গাফফার ওরফে জিসান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বাড়িতে হামলার পর রাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এলাকায় বিক্ষোভ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও