You have reached your daily news limit

Please log in to continue


শক্তিশালী সারফেস ল্যাপটপ আল্ট্রা আনল মাইক্রোসফট

হাই-এন্ড ল্যাপটপের বাজারে অ্যাপলকে টপকে যেতে এবার সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছে মাইক্রোসফট। কোনো অদ্ভুত ডিজাইন বা জটিলতা ছাড়াই কেবল পারফরম্যান্স মাথায় রেখে এনভিডিয়ার চিপ দিয়ে তৈরি নতুন ল্যাপটপ এনেছে কোম্পানিটি।

মাইক্রোসফটের ভারী ও শক্তিশালী সারফেস নোটবুকগুলোর ভাগ্য খুব একটা ভালো নয়। কারণ, একদম শুরুর ‘সারফেস বুক’ দেখতে দারুণ হলেও বেশ ভারী এবং পুরনো হার্ডওয়্যারের কারণে এর পারফরম্যান্স আশানুরূপ ছিল না।

এরপর ‘সারফেস ল্যাপটপ স্টুডিও’ তার আসল কার্যসক্ষমতা প্রমাণ করতে করতে দুটি প্রজন্ম পার করে দিয়েছে, আর ততদিনে এর দামও আকাশচুম্বী হয়ে গিয়েছিল।

তবে এবার পেশাদার ব্যবহারকারীদের মন জয় করতে মাইক্রোসফট বাজারে নিয়ে আসছে তাদের নতুন ‘সারফেস ল্যাপটপ আল্ট্রা’। ১৫ ইঞ্চির এ ল্যাপটপটিতে শক্তিশালী গ্রাফিক্স ও এআই পারফরম্যান্সের জন্য ব্যবহৃত হয়েছে এনভিডিয়ার নতুন ‘আরটিএক্স স্পার্ক’ চিপ।

আগের হাই-এন্ড সারফেস নোটবুকগুলোর মতো এতে কোনো অদ্ভুত ফিচার, যেমন, খুলে ফেলা যায় এমন স্ক্রিন নেই, বরং ‘সারফেস ল্যাপটপ আল্ট্রা’ অ্যাপলের ম্যাকবুক প্রো-এর সঙ্গে সরাসরি টেক্কা দেওয়ার মতো চমৎকার ও সোজা-সাপ্টা ল্যাপটপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন