গান-সিনেমায় হ‌ুমায়ূন আহমেদকে স্মরণ করবে শিল্পকলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১৬:৩৭

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের স্মরণে তার সাহিত্য, গান আর চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।


শুক্রবার বিকেল ৪টায় ‘হুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামে এ আয়োজনে আলোচনা পর্বের পাশাপাশি তার লেখা গান পরিবেশন এবং নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৩ নভেম্বর শিল্পকলা একাডেমিতে ‘হ‌ুমায়ূন উৎসব’ আয়োজন করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণের’ কথা বলে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।


অবশেষে শিল্পকলার জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সমাপনী পর্বে স্মরণ করা হবে হ‌ুমায়ূন আহমেদকে।


জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকাল ৪টায় শুরু হবে অনুষ্ঠান। সে সময় প্রদর্শিত হবে হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’।


সন্ধ্যা সাড়ে ৬টায় হবে ‘চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক সেমিনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও