হার্ডলাইনে সরকার, বাতিল হচ্ছে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১১:৪০

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও ব্যবস্থাপনায় চরম অবহেলার কারণে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়ার পর এরই মধ্যে হাসপাতালটির লাইসেন্স বাতিলসহ কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যসেবায় জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এ সিদ্ধান্তকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।


স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, এখন থেকে মগবাজারের ওই ভবনে আদ-দ্বীন হাসপাতাল আর কোনো ধরনের চিকিৎসা কার্যক্রম চালাতে পারবে না। একই সঙ্গে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কারণে সেখানে অধ্যায়নরত মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় তাদের দ্রুত অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেওয়া হবে।


গত ২৭ মে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এক-দুদিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ১ জুন তিন সদস্যের তদন্ত কমিটি করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ৪ জুন তারা রিপোর্ট জমা দেয়। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলন করে বিস্তারিত তদন্তের সারমর্ম তুলে ধরে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তবে তদন্ত রিপোর্টটি সামনে আসেনি।


যা আছে তদন্ত প্রতিবেদনে


স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনটি জাগো নিউজের হাতে এসেছে। ওই তদন্তে বেরিয়ে এসেছে, ৯০০ বর্গফুটের যে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নবজাতকদের রাখা হয়েছিল, তা ছিল চারপাশ থেকে সম্পূর্ণ অবরুদ্ধ এবং সেখানে কোনো বিকল্প ভেন্টিলেশন বা আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। ধারণক্ষমতার অতিরিক্ত (প্রায় ৫০ জন) মানুষের উপস্থিতিতে রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসি বন্ধ থাকায় কক্ষটিতে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে নবজাতকদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও