কমলা-কফির ঘ্রাণের বিজার সানশট

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১০:১০

প্রচণ্ড গরমের এই আমেজে একঘেয়ে পানীয়ের বদলে নতুন কিছু ট্রাই করতে চান? চমৎকার ফ্লেভার, সুগন্ধ আর রিফ্রেশিং উপাদানের মেলবন্ধনে তৈরি দারুণ একটি সামার ড্রিংকস রেসিপি জেনে নিন তাহলে।


বিজার সানশট


কমলার টক-মিষ্টি স্বাদ আর কফির মৃদু ফ্লেভারের সঙ্গে দারুচিনি ও ভাজা জিরার চমৎকার সুগন্ধ। সব মিলিয়ে এই পানীয় আপনার স্বাদে এক নতুন মাত্রা যোগ করবে।


উপকরণ


কমলা, কফি, দারুচিনি ও জিরার বিশেষ মিশ্রণ ৯০ থেকে ১২০ মিলি, তাজা লিকার কফি ১০ মিলি, হাতে চিপে নেওয়া টাটকা কমলার রস ৩০ মিলি, ভাজা জিরার গুঁড়া এক চিমটি, বরফ কুচি বা টুকরো পরিমাণমতো, তাজা কমলার স্লাইস ও দারুচিনি স্টিক সাজানোর জন্য।


প্রস্তুত প্রণালি


প্রথমে একটি স্টিলের গ্লাসে পরিমাণমতো বরফের টুকরো নিন। এবার গ্লাসে আগে থেকে তৈরি করে রাখা কমলা-কফি-মসলার মিশ্রণ, লিকার কফি এবং কমলার তাজা রস ঢেলে দিন। এর সঙ্গে এক চিমটি ভাজা জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়ে নিন। পানীয়টিতে একটু স্মোকি বা পোড়া সুবাস আনতে একটি দারুচিনি কাঠি জ্বালিয়ে গ্লাসের মুখে অল্প সময় ধরুন। সব শেষে তাজা বা ড্রাই কমলার স্লাইস এবং স্মোকড দারুচিনির কাঠি দিয়ে আকর্ষণীয়ভাবে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও