You have reached your daily news limit

Please log in to continue


ইউরোপের কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে এবার রোমানিয়া, অস্ট্রিয়া, বসনিয়া-হারজেগোভিনার গ্রুপে ছিল সান মেরিনো। ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া বসনিয়ার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে তো ন্যূনতম ব্যবধানে হারে তারা।

ভৌগোলিকভাবে ইতালির ঠিক কোলে থাকা দেশটি বিশ্বকাপ, ইউরো বাছাইসহ এমন নানা উপলক্ষে ইতালি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, বেলজিয়ামের মতো পরাশক্তিগুলোর মুখোমুখি হয় নিয়মিতই। ফিফা র‌্যাংকিংয়ে তাদের ২১১তম অবস্থান আজকের প্রতিপক্ষ বাংলাদেশের জন্য তাই বিভ্রম ছাড়া কিছু নয়। বাংলাদেশ দলও তা নিয়ে সজাগ।

গতকাল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ যেমন বলেছেন, ‘ওরা একটা ইউরোপীয় দল।

আর ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে সব সময় খেলার কারণে ওদের র‌্যাংকিং হয়তো বা এত পেছনে। তাই খাতা-কলমের হিসাব এখানে কাজে আসবে না। দেখতে হবে যে ওরা মাঠে কেমন করে আর আমরা কতটা ভালো খেলতে পারি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন