পুরো মোড়ক খুলে ফেলবেন না
অনেকেই বার্গার হাতে পেয়েই কাগজ বা র্যাপার পুরো খুলে ফেলেন। কিন্তু অভিজ্ঞ বার্গারপ্রেমীদের পরামর্শ হলো, বার্গার অর্ধেকটা মোড়কের ভেতর রেখে খাওয়াই ভালো।
বিশ্বের অনেক জনপ্রিয় বার্গার চেইন, যেমন ‘শেক শেক’ বা ‘ইন–এন–আউট বার্গার’, বহু বছর ধরেই এভাবে বার্গার পরিবেশন করে আসছে। এর পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ।